আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (৩ মে) বিকেল ৩টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান। সেখানে পৌঁছে প্রথমেই তিনি ট্রাইব্যুনাল-১ এর এজলাসকক্ষে যান। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলেন তিনি।
জানা গেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ সফর করছেন মন্ত্রী। পরিদর্শন শেষে তার প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।