হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তাদের 'প্রজেক্ট ফ্রিডম' অভিযান সবে শুরু হয়েছে।
অভিযানটি সাময়িক হলেও এর মাধ্যমে প্রণালিতে একটি 'নিরাপদ করিডোর' ও 'নিরাপত্তা ছাতা' তৈরি করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া বক্তব্যে সেন্টকমের মুখপাত্র জানান, অভিযানটি 'মাত্র শুরু' হয়েছে এবং ইতিমধ্যে জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলো এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে।
মুখপাত্র আরও জানান, বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই প্রণালি পার হতে পারে তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এতে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতি উভয়ই উপকৃত হবে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।