বাড়ির গেটের ছাদের ওপর খেলার সময় ছাদ ভেঙ্গে ছিটকে পড়ে নিচে থাকা শিশু নীম (৯) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ছাদের ওপর থাকা চার শিশু শিহাব (৯), হুজাইফা (৭), রাজু (১৩) ও লিমন (৭) গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঁকা নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁকা নওদাপাড়ার হবি মালিতার বাড়ির গেটের ছাদের ওপর বিকেলে পাঁচ শিশু খেলছিল। তারা সকলেই বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির ছাত্র। এ সময় দুইটি পিলারের ওপর ফুটবল আকৃতির বাঁধন বিহীন গেটের ছাদ আকষ্মিক ভেঙ্গে নিচে ছিটকে পড়ে। এ সময় গেটের নিচে থাকা মঈনুদ্দিনের ছেলে নঈম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ক্লান্তি ভুলে ব্যস্ত কামার পাড়া
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাজু ও লিমন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে শিহাব ও হুজাইফার অবস্থা আশংকাজনক।
ইত্তেফাক/অনি