তেঁতুল গাছের মগডালে ‘নিখোঁজ’ নারী, ফায়ার সার্ভিস দেখে পুকুরে লাফ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল পাওয়া গেছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে তি‌নি পুকুরে লাফ দেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। উদ্ধার হওয়া ওই নারী নাম সা‌জেদা বেগ‌মকে (৬০)। তিনি উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক বলেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। তাবে এ সময় হঠাৎ তি‌নি পুকুরে লাফ দি‌লে পুকুর থে‌কে তাকে উদ্ধার করা হয়।