‘সংস্কারকে পাশ কাটিয়ে, গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে’ 

গণভোটের রায়কে বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘সাংবিধানিক সংস্কারকে পাশ কাটিয়ে গণভোটের রায়কে বাতিল করে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে।’

সোমবার (১১ মে) চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, এই দেশে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে, ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। কিন্তু আমরা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছি, তা আমরা পাইনি। এখনো বৈষম্যহীন সমাজ আমরা পাইনি। কাজেই আমাদের লড়াই অব্যাহত থাকবে। 

কোরআনের সমাজ কায়েম করার জন্য, সাংবিধানিক সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই চলতে থাকবে বলে উল্লেখ করেন তিনি।