জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কালোবাজারে পাচারের দায়ে ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ সংলগ্ন ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেকার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গোপনে তেল বিক্রি করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪৫) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪৬) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।