বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিসর দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ও পাঁচ বছর মেয়াদি ভিসার ফিতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৭ মে) ঢাকাস্থ মিসর দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

701420247_1441649534671501_44509081994629011_n

দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য ৯৫ হাজার ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে।