বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা (৫৫) মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, বুধবার রাত দেড়টায় মজিবর রহমান মোল্লা বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিরলে স্বামীর লাশ উদ্ধার : স্ত্রী আটক
মজিবর রহমান মোল্লা বরগুনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ছাড়াও হোটেল তাজবিনের মালিক ছিলেন। তিনি বরগুনা শহরের একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের মামা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লার ভাই।
ইত্তেফাক/এমআরএম