মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৮ মে) সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গুলির ঘটনাকে একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন। সেন্টারটি দুই বন্দুকধারীর হাতে তিনজন নিহত হয়েছেন।
ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ফেডারেল ও স্থানীয় কর্মকর্তারা গুরুত্ব সহকারে ঘটনাটির তদন্ত করছে এবং আরও বেশি তথ্য সংগ্রহ করার জন্য কাজ করছে।
হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘মসজিদে একটি ব্রিফিং চলছে। এটি একটি ভয়াবহ পরিস্থিতি। আমি কিছু প্রাথমিক তথ্য পেয়েছি, কিন্তু আমরা বিষয়টি পুনরায় খতিয়ে দেখব।’
সূত্র: টাইমস অফ ইসরায়েল