বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ। পদোন্নতি দিয়ে তাঁকে সচিব করে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফারজানা মমতাজ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের অক্টোবরে তাঁকে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, নতুন সচিব মিরানা মাহরুখ এতদিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের অংশ হিসেবে সচিব, জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হচ্ছে।