কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রীর মৃত্যু

কমলগঞ্জে শুক্রবার বিদ্যুতায়িত হয়ে লিলি বেগম (১৯) নামের কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের মনির মিয়ার মেয়ে।

লিলি শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিলি দুপুরে ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীবাজার ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ও সমাজসেবক জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বিষয়টি শুনেছেন।

ইত্তেফাক/আরকেজি