ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকছে। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।
আগামী ১০ আগস্ট শনিবার থেকে ১৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের চিঠি স্থলবন্দর কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ, উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ, বিজিবি, ভুটান ও ভারতের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন ও ভুটানের ফুলসিলিংয়ের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৮ বছর পর স্ত্রী-সন্তানকে স্বীকৃতি দেওয়ায় সেই ইসলাম কারামুক্ত
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) খন্দকার মাহমুদ বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ঈদের দিনও স্বাভাবিক থাকবে।
ইত্তেফাক/অনি