ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

গোবিন্দগঞ্জে শুক্রবার মালবোঝাই ট্রাকের ধাক্কায় আতাউল হক (৬০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার জামুরহাট গ্রামের তসরুল হকের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান, উপজেলার কাটাবাড়ী এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরগামী মালবাহী ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ভ্যান চালক নিহত হন। ট্রাকটি হাইওয়ে থানায় আটক রয়েছে।

ইত্তেফাক/আরকেজি