ইরান তার দেশের মুদ্রার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ইরানি মুদ্রা রিয়ালের নাম বদলে তুমান রাখা হয়েছে। সম্প্রতি ইরানি মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম বদল বিষয়ক প্রস্তাব অনুমোদন করা হয়। তাছাড়া রিয়ালের মান থেকে তুমানের মান বাড়ছে। এতে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান। ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। এখন রিয়াল থেকে তুমান করা হলে বিপুল পরিমাণ অর্থ বহন ও হিসাবের বিড়ম্বনা কমে যাবে। একই সঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকাংশে বেড়ে যাবে বলে আশা করছে ইরান।