জুলাইয়ে অপ্রত্যাশিতভাবে বেড়েছে চীনের রপ্তানি

যুক্তরাষ্ট্র কর্তৃক উচ্চ শুল্ক আরোপের ফলে চীনের অর্থনীতি হোচট খেলেও জুলাই মাসে ইতিবাচক রপ্তানি ধরে রাখতে পেরেছে দেশটি। আগের বছরের তুলনায় গেলো জুলাই মাসে দেশটির রপ্তানি ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই সময় দেশটির আমদানি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যেই মন্থর হয়ে পড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতির গতি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা ২৭ বছরের মধ্যে দুর্বলতম প্রবৃদ্ধি। এদিকে অর্থনীতি চাঙ্গা করে তুলতে মুদ্রানীতি শিথিল ও কর কর্তনের মতো আর্থিক পদক্ষেপ গ্রহণ করেছে চীনা সরকার।        —নাঈমা সুলতানা