ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরের অদূরে খাথাবাড়ি নামকস্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাহাবউদ্দিন (৪০) নামে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূতে জানা গেছে, বিকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটি বিজয় নগর উপজেলার সাতবর্গ খাথাবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা গ্যাসচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি