জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার (৫৫) মারা গেছেন।
শনিবার (২৩ মে) সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।আসরের নামাজের পর শহীদ ফজলুল হক ময়দানে জানাজা নামাজ শেষে তাকে তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়জুল কবির তালুকদারের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়ানগরের সকল ইউনিয়নের চেয়ারম্যানগনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে উপজেলার অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক পোস্ট করেন ফায়জুল কবির তালুকদারকে নিয়ে।