প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

706901069_122114677869276357_7811555526248063549_n

প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

706971246_122114677845276357_3867826276612597405_n

১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ভার্মা ঢাকায় আসার আগে ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন।