খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এছাড়া সকাল ৯টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে।
আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় ও শেষ জামাত সকাল ৯টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টরেট জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে। কেসিসির ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: খুলনা জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণ, ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
এছাড়া নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, জেলা পুলিশ লাইন ময়দান, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন গ্লাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কাগজী বাড়ি মসজিদ, বাইতুন আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, টুটপাড়া মরিয়ম মসজিদ, বড়মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, হেলাতলা জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, বয়রা জামে মসজিদ, রায়েরমহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ, ফায়ার ব্রিগেড ময়দান, নেছারিয়া মাদ্রাসা ময়দান, নিউজপ্রিন্ট মিল জামে মসজিদ, হার্ডবোর্ড মিল জামে মসজিদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস জামে মসজিদ, ক্রিসেন্ট জুট মিল জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দেয়ানা মধ্যপাড়া জামে মসজিদ, ফুলবাড়িগেট জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, বিএল কলেজ জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের আগে নগরীর সার্কিট হাউস ময়দান ও প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ জাতীয় পতাকা এবং বাংলা ও আরবি ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে।
এদিকে, ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুলনা মহানগরী ও মহানগরীর বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ইত্তেফাক/এমআরএম