ঈদ যতই ঘনিয়ে আসছে, রংপুরে ততই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে ঢাকা থেকে ঈদ আনন্দে সামিল হতে নারীর টানে ঘরমুখো মানুষের বেড়েছে ডেঙ্গু আতঙ্ক।
এ অবস্থায় গত ৪৮ ঘণ্টায় রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি আছেন ১১১ জন।
শনিবার বেলা ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম শাহাদুজ্জামান।
আরো পড়ুন: রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৩ জন। তবে বর্তমানে ১১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে দুই জন আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি আছেন।
ডা. এ কে এম শাহাদুজ্জামান আরো বলেন, ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২ শত ৮০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন একশত ৬৯ জন। এর মধ্যে মঙ্গলবার এ রোগে আক্রান্ত হয়ে রিয়ানা আকতার নামে তিন বছরের এক শিশু মারা গেছে।
ইত্তেফাক/জেডএইচ