পারটেক্স টিস্যু ফ্যাক্টরি পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৮ জুন) পারটেক্স টিস্যু ফ্যাক্টরি পরিদর্শন করেন।

ফ্যাক্টরিতে আগমনের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পারটেক্স টিস্যুর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজিজ আল মাহমুদ। এ সময় তিনি কারখানার আধুনিক উৎপাদন কার্যক্রম, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে মন্ত্রী দেশের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে পারটেক্স গ্রুপের অবদানের প্রশংসা করেন। তিনি শিল্প খাতের আরও বিকাশে বেসরকারি খাতের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পারটেক্স টিস্যুর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।