ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওনাা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচা নিয়ামত উল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা এরশাদ উল্লাহ’র বিরুদ্ধে। এঘটনার পর ভাতিজা এরশাদ পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ভাতিজা এরশাদ উল্লাহ’র কাছে পাওনাা টাকা চাইতে যান চাচা নিয়ামত উল্লাহ। এ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা এরশাদ লাঠি দিয়ে এলোপাথারি মারধর কর। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

কালীগঞ্জ থানারএসআই মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’