শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী শুক্রবার ঢাকায় পৌঁছাবেন। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, ত্রিবেদী তার স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসছেন।

গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে দেশটির হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নয়াদিল্লি।

তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ইতিমধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।