এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মেম্বরের ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় এ মামলা করেন। আসামি মশিউর রহমান (২৫) উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর শরিফুল ইসলামের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
থানার ওসি জানান, মশিউর রহমান প্রায় ৩ বছর পূর্বে তার বাড়ির পার্শ্ববর্তী এক দিনমজুরের এইচএসসি পাস করা কন্যাকে প্রেম ভালোবাসার কথা বলে কুপ্রস্তাব দেন। এতে ওই কিশোরী রাজি না হলে মশিউর তাকে বিয়ে করার অঙ্গীকার করে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেন। এরপর একাধিক জায়গায় নিয়ে দৈহিক মেলামেশা করেন। এরই এক পর্যায়ে গত ১৯ জুলাই রাতে বিয়ের আলোচনা করার জন্য ওই কিশোরীকে তার বাড়ির পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় ডেকে পুনরায় তার সঙ্গে দৈহিক মেলামেশা করতে চান মশিউর। এতে ওই কিশোরী রাজি না হলে ধর্ষণ করেন মশিউর।
পরে ঐ কিশোরী শুক্রবার বিয়ের দাবি নিয়ে মশিউরের বাড়িতে গেলে তার বাবা ইউপি সদস্য শরিফুল ইসলামসহ তার বাড়ির লোকজন মিলে ওই কিশোরীকে মারপিট করে বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে থানা পুলিশ কিশোরীকে উদ্ধার করে। বর্তমানে ওই কিশোরী গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মশিউরের বাবা বলেন, ঘটনাটি ষড়যন্ত্র মূলক।
ইত্তেফাক/জেডএইচ