প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। তবে অপরিবর্তিত থাকছে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বীরশ্রেষ্ঠদের ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে। অন্যদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।
এদিকে জুলাইযোদ্ধাদের ভাতাও বহাল রাখছে সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।