২০২৬ ফুটবল বিশ্বকাপ

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন শাকিরা-বার্না বয় 

ফুটবলের মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে  স্বাগতিক মেক্সিকো ও ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। 

তার আগে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এছাড়া গান পরিবেশন করেছেন বার্না বয়।

 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের নান্দনিক উপস্থাপনা ছিল। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল এরইমধ্যে গা গরম করতে মাঠে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা দল গান গাইতে গাইতেই ঢুকেছে মাঠে।