উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার বিভিন্ন পয়েন্টে নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জুন পর্যন্ত তিন দিনে কাজীপুর পয়েন্টে যমুনার পানি ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। তবে পানি কিছুদিন বাড়া-কমার মধ্যে থাকতে পারে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত তিন দিনে কাজীপুর স্টেশনে ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।
পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।