ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বনানী ক্লাব লিমিটেড-এর উদ্যোগে ক্লাবের ব্যাংকুয়েট হলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বনানী ক্লাব বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে নটার দিকে ক্লাবের ব্যাংকুয়েট হলে সদস্য ও তাদের পরিবারের জন্য এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ক্লাবের বৃহৎ পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী ক্লাব লিমিটেড-এর সভাপতি রুবেল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক (প্রশাসন) মাকিন-উর-রশিদ (রসি) এবং পরিচালক (অর্থ) অনিক ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক নাজিয়া বরকত, ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এস. এম. শামসুদ্দিন বাহার, মো. মনিরুল ইসলাম চৌধুরী, মো. ফারহান জামান, মো. জাকারিয়া হাবিব এবং মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী পর্ব শেষে ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উৎসবমুখর পরিবেশে জায়ান্ট এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন। ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।