স্বাগতিক দর্শকদের স্তব্ধ করলেন লুকিচ, এগিয়ে বসনিয়া 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছে কানাডা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে কানাডা। 

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে কানাডা-বসনিয়া। বল পজিশনে এগিয়ে থাকলেও গোল হজম করতে হয় কানাডাকে।

ম্যাচের ২১ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করেন বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে জালে জড়ান তিনি। 

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।