ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স’ হাব (ডিইউডব্লিউএইচ) আয়োজন করতে যাচ্ছে ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’।

তরুণদের সৃজনশীলতা ও একাডেমিক সম্ভাবনাকে উদযাপন এবং বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসব দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা, শেখা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে।

উৎসবে অংশগ্রহণকারীরা তিনটি বিভাগে প্রতিযোগিতা করতে পারবেন। বিভাগগুলো হলো— প্রবন্ধ রচনা, গল্প রচনা এবং গবেষণা প্রস্তাবনা জমা।

প্রতিটি বিভাগের জন্য পৃথকভাবে তিনটি বিনা মূল্যের অনলাইন কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় কেবল নিবন্ধিত অংশগ্রহণকারীরাই অংশ নেওয়ার সুযোগ পাবেন।

দুই দিনব্যাপী এ উৎসব আগামী ২৮ ও ২৯ জুলাই ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উৎসবে প্যানেল আলোচনা, ম্যাগাজিন প্রকাশনা, সাংস্কৃতিক পরিবেশনা, কসপ্লে, সাহিত্য স্টল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আয়োজকদের ভাষ্য, এ আয়োজনের মাধ্যমে ডিইউডব্লিউএইচ তরুণ সাহিত্যিকদের কণ্ঠস্বরকে বৃহত্তর একাডেমিক ও পেশাগত পরিসরের সঙ্গে যুক্ত করতে চায়। এর মাধ্যমে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী এবং গবেষণামুখী নতুন প্রজন্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।

উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

নিবন্ধনের লিংক: https://tickify.live/event/scriptoria-national-literary-fest/