চড়া মূল্যস্ফীতি, কম মজুরি এবং কর্মসংস্থান সংকটে বিপাকে সাধারণ মানুষ। এসব সূচকে উন্নতির ওপরই বাজেটের সফলতা নির্ভর করছে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর মহাখালীতে আলোচনা সভায় ড. দেবপ্রিয় বলেন, আর্থিক সক্ষমতা ও কাঠামোগত দুর্বলতা নিম্ন আয়ের মানুষের জন্য নেওয়া কর্মসূচি বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ।
দেশে মজুরি বৃদ্ধির হার যখন ৮.১৩ ভাগ, তখন মূল্যস্ফীতি প্রায় সাড়ে ৯ শতাংশ। এই দুই সূচকেই বোঝা যায়, নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কেমন চাপে। গত ৩ বছরে জাতীয় সঞ্চয় হার ২৫ দশমিক ৭ থেকে নেমেছে ২১ শতাংশের ঘরে। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেটে প্রান্তিক মানুষের প্রাপ্তি মূল্যায়ন করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভায় বলা হয়, ৬ লাখ ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ৫৯ ভাগই ভ্যাট, শুল্ক থেকে আসবে। এতে সব শ্রেণির মানুষের ওপরই চাপ বাড়বে, যা কর ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
ফেইসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম নিয়ে যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত ফেইসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম নিয়ে যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত
বাজেট প্রণয়নে ব্যবহৃত তথ্য-উপাত্তের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, 'অনেক ক্ষেত্রে তথ্য ব্যবহারে অপূর্ণতা, অমনোযোগ এবং ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। আগের সরকারের মতো বর্তমান সরকারও যদি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো, মূল্যস্ফীতি কম দেখানো বা উন্নয়ন প্রকল্পের প্রকৃত প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করার পথে হাঁটে, তাহলে তা দুঃখজনক হবে।'
অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্তনির্ভর পরিকল্পনার তাগিদ দেন আলোচকরা।