মাইমুলের পা বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা

ভোলা জেলার বাসিন্দা ১৬ বছরের কিশোর মো. মাইমুল ইসলাম মুন্নার ডান পা গত বছর সড়ক দুর্ঘটনায় তিন জায়গায় ভেঙে যায়। মাইমুলের পা বাঁচাতে চিকিৎসার জন্য প্রয়োজন ২০ লাখ টাকা। বর্তমানে মাইমুল রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত এবং দীর্ঘমেয়াদি চিকিৎসায় মাইমুলের পা রাখা সম্ভব। তবে সেজন্য প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা।

মা মাহেনুর বেগম বলেন, ‘আমি বিধবা নারী, সেলাই মেশিনে কাজ করে দুই সন্তানের খাওয়া-পড়ালেখা কোনোরকমে চালিয়ে নিচ্ছি। কিন্তু এখন ভিটেবাড়ি যা ছিল, সব বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বানদের কাছে আর্থিক সাহায্য চাইছি।’

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা- মাহেনুর বেগম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর— ০৩০৪১১০২৫৮৭৩১, সোনালী ব্যংক পিএলসি, বরিশাল করপোরেট শাখা, বরিশাল। বিকাশ নম্বর-০১৫৩৮-৩৯৬১২১ (মেয়ে), নগদ নম্বর-০১৭২৮-৮৭২২৬৬।