এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

চলমান বিশ্বকাপে দ্রুততম গোল করেছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পেয়েছে তারা। 

ম্যাচের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকার ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। 

ম্যাচের ৬ মিনিটে ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক। সেখানে থেকে ডি-বক্সে বল বাড়িয়ে দেন। 

সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।