কক্সাবাজারে সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলামের লাশ পাওয়া গেছে। রোববার রবিবার বেলা ১১টার দিকে বাকঁখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক সৈকত এলাকায় তার লাশ ভেসে ওঠে।
আরিফুল ইসলাম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে।
কক্সাবাজর ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, ‘সকালে নাজিরারটেক সৈকত এলাকার সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আরিফুলের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনে। সেখানে তার স্বজনরা তাকে শনাক্ত করেন।’
আরো পড়ুন: ডেঙ্গু জ্বরে মারা যাওয়া হোমনার স্কুল শিক্ষিকার দাফন সম্পন্ন
উল্লেখ্য, গত শনিবার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন বন্ধুসহ ৮ জন। এ সময় ভাটায় স্রোতে পাঁচজন ভেসে যান। বিকাল ৫টায় সাগর থেকে রফিকুল ইসলাম মাহমুদ নামে এক জনের লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/বিএএফ