রংপুরে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ী লালমনিরহাট জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাগডোরা গ্রামে। বাবা কৃষক নিমচালা। 

মনিরুল ঢাকার কেরানীগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন। তিনি গত কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে আসেন। এরপর রবিবার (১১ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন মৃত্যুঞ্জয়ি

এ দিকে রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ ভর্তি আছেন ১১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। দুইজন রোগীর অবস্থা আশংকাজনক। তারা  আইসিউতে ভর্তি আছেন।

ইত্তেফাক/অনি