ছাদ থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। রবিবার বিকেলে ছাদে ঘুড়ি ওড়াতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম জুবের আহমদ। তিনি সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ছিলেন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, জুবের আহমদ স্ত্রী ও তিন ছেলে নিয়ে চারাদিঘীরপাড় এলাকায় ৫ নম্বর বাসায় থাকতেন। তিনি বাসার চারতলার ছাদে বিকালে ঘুড়ি ওড়াতে ওঠেন। অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি