বাবা-সুপারহিরো

তোমাকে বলা হয়না ভালোবাসি,
তোমার গাম্ভীর্যতায়
 এক পৃথিবী আদর মাখা,
তোমার শাসনের জোড়া চোখেই
 আকাশ জয়ের স্বপ্ন দেখা,
তোমার গর্জনের সুরে 
সম্ভাব্য বিপদের সাবধানতা,
তোমার না বলা অভিমান গুলোই
আশীর্বাদের মমতা,
অবুঝ বায়নার কাছে
তোমার দীর্ঘশ্বাসেরা সারেন্ডার করে,
যেন একফালি হাসির কাছে
তোমার সমস্ত বুকের ব্যাথা মিছে!
কঠিন পথের ছড়ানো কাঁটা
ওপরে চলেছি তোমার সাহসে,
উদ্দমতার নতুন দিশা তুমিই
দেখিয়েছো স্নেহের পরশে,
তোমার বিশালতার ছায়ায়
ভরসা গুলো
সমস্ত ক্লান্তি মুছে ফেলে
পরম নিশ্চিন্তে ঘুমায়