খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় নগরীর টাউন জামে মসজিদে। এ বিশাল  জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব আলহাজ্ব মাওলানা আবু দাউদ। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হয়।

 

ঈদের জামাতে খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন : সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করাই আজকের প্রার্থনা : ওবায়দুল কাদের

নগরীতে ঈদের দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে সকাল ৯টায়। নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ ও ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, আলিয়া কামিল মাদ্রাসা, কাস্টমস ঘাট জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা, তালিমুল মিল্লাত মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচরা, চাঁনমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, করবস্থান জামে মসজিদ, জোড়াগেট সিএন্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস, বিএল কলেজ, দেয়ানা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ এবং দৌলতপুর ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন  মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

ইত্তেফাক/ইউবি