ঈদের শুভেচ্ছা জানালেন টেন্ডুলকার

মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকার বলেন, ‘ঈদ-উল-আযহা যাঁরা পালন করছেন, সবাইকে ঈদ মোবারক। সৃষ্টিকর্তার দয়া আমাদের সবার ওপরই থাকুক।’

ইত্তেফাক/এএম