কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার রোধে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্তে নিয়মিত প্রহরার পাশাপাশি বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আনোয়ার-উল-আলম।
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে বিয়ে বাতিল করছে কাশ্মীরিরা
আনোয়ার-উল-আলম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে ভারতে চামড়া পাচার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দফতরের নির্দেশ মোতাবেক বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় কোরবানির পর চামড়া গুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এসব কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ঈদের আগে থেকে নজরদারিতে রাখা হয়েছে।
ইত্তেফাক/অনি