সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চর হাটাইলে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যার শিকার গৃহবধূর নাম আখলিমা খাতুন (২৭)। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের মোকছেদ আলীর মেয়ের এই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আব্দুর রহিমের সঙ্গে ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ১২ বছরের পুত্র এবং ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এর মধ্যে রহিম আরেকটি বিয়ে করে আখলিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলে আখলিমা ঢাকায় গার্মেন্টে চাকরি নেন।
ঈদ উপলক্ষে বাড়িতে এলে আখলিমার বাবা মোকছেদ আলী সোমবার বিকেলে তার মেয়েকে স্বামীর বাড়িতে রেখে আসেন। এরপরই আব্দুর রহিম স্ত্রীকে উপুর্যপরী পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পথ থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু