সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। এরা হলো দুবাই প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে ছায়মা (৭) এবং আব্দুল মান্নানের ছেলে মুত্তাকিন (৭)। তাদের দুজুনের লাশ সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিহত ছায়মার চাচা নজরুল ইসলাম ও উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জানান, সোমবার বিকেলে তারা দুজন খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে লাশ দুটি ভেসে উঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।
ইত্তেফাক/নূহু