গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইউনুচ মোল্লা (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার বলাকইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

ইউনুচ মোল্লা সদর উপজেলার বলাকইড় গ্রামের ইজাহার উদ্দিন মোল্লার ছেলে। তিনি কৃষিকাজ করতেন। লাশষ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন ইউনুচ মোল্লা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

 

 

ইত্তেফাক/ইউবি