সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

সিরাজগঞ্জে  দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়।

এ ঘটনায় আরও এক যুবককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরের ইবি রোড এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন : গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। নিহত যুবকের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি