মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্ট ছেড়ে নিজ দেশে ফিরছেন তিনি।

ফলে গ্রুপ ‘আই’-এ নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচে দলের ডাগআউটে থাকছেন না এই অভিজ্ঞ কোচ।

মিন্টের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এ খবর জানায়।  

বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মঙ্গলবার সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’