শিশু ধর্ষণের চেষ্টা, ‍যুবক গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়াবস্তি গ্রামে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়নের রাজবাড়ী নয়াবস্তি গ্রামের এরশাদ মিয়ার ছেলে জাহিদ মিয়া (১৯) একই গ্রামের জনৈক ব্যক্তির শিশু সন্তানকে (৬) ধর্ষণে চেষ্টা করে।

এ ঘটনায় শিশুটির বাবা-মা তাকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে এলে ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ওসিসিতে প্রেরণ করা হয়৷ ঘটনার আলামত নিশ্চিত হয়ে পুলিশ নারী শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করে।

আরও পড়ুন: ঈদ আনন্দ শেষে বাড়ির ফেরার পথে ৩ কিশোর নিহত 

পরে আসামি গ্রেফতারে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে পুলিশ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রীতা সহযোগিতায় সিলেটের রায়নগর মিরা বাজার এলাকায় চাচির বাসা থেকে জাহিদকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে।
 
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে। সে ইতিপূর্বে এ রকম ঘটনা আরও ঘটিয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/অনি