দুই টুকরো করা মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামার শুশুলী গ্রামের পৃথক স্থান থেকে এক ব্যক্তির দুই টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় গোলাপ হোসেন (২৭) নামের ওই ব্যক্তির দুই টুকরো করা মরদেহ করা হয়। 

গোলাপ হোসেন উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামের মৃত আতিক ইসলামের ছেলে।

আরও পড়ুন: আছাদুজ্জামান মিয়াকে আরও এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ

থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে শুশুলী গ্রামের পৃথক দুই স্থান থেকে গোলাপ হোসেনের মাথা বিহীন শরীর ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মাথা উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/অনি