কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠল আইভরিকোস্ট। ‘ই’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে নকআউটে উঠলো আফ্রিকার দেশটি। এর আগে ২০০৬,২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আইভরিকোস্ট।
৩ ম্যাচ থেকে আইভরিকোস্টের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে, জার্মানিরও সংগ্রহও সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে কুরাসাওয়ের বল ‘ক্লিয়ার’ করতে না পারার সুযোগ নিয়ে গোলটি করেন পেপে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দেশটি।
এরপর ম্যাচের ৬৪ মিনিটে আইভরিকোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপের দ্বিতীয় গোল করেন। ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।