নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ছিল ফ্রান্স। তার ফলও দ্রুতই পেয়েছে তারা। উসমান ডেম্বেলের গোলের ম্যাচের ৭ মিনিটেই লিড নিয়েছে ফরাসিরা।
ম্যাচের শুরু থেকেই নরওয়েকে চেপে ধরে ফ্রান্স। ম্যাচের ২৫ সেকেন্ডের মধ্যে বল বারে মারেন কিলিয়ান এমবাপ্পে। একটু পর ফ্রান্সের আরও একটি আক্রমণ ঠেকাতে হয় নরওয়েকে।
ম্যাচে লিড নিতে ৭ মিনিট অপেক্ষা করতে হয় ফ্রান্সকে। এমবাপ্পের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ডেম্বেলে।