ভেনেজুয়েলা স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে এক মিনিট নীরবতা

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়েছে বিশ্ব ফুটবল। বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে মাঠে নামার আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে ইংল্যান্ড ও পানামা দল।

শনিবার (২৭ জুন) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হয়। তার আগে ইংল্যান্ড ও পানামার জাতীয় সংগীত পরিবেশনের পর নীরবতা পালন করা হয়। 

এ সময় মাঠে উপস্থিত খেলোয়াড়, অফিশিয়াল ও গ্যালারির হাজারো দর্শক ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেন।

ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারি থেকে সমানে চিৎকার ও স্লোগানে নিজেদের প্রিয় দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন সমর্থকরা। মাঠে সিংহভাগ দর্শকই ইংল্যান্ডের। নির্দিষ্ট সময় পরপরই তারা গান, বিশেষ ধ্বনি আর তালিতে পুরো স্টেডিয়াম মুখরিত করে রাখছেন।